বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজায় ২ দিনের ইসরায়েলি হামলায় নিহত ১৫০

গাজায় ২ দিনের ইসরায়েলি হামলায় নিহত ১৫০

আন্তর্জাতিক ডেস্ক-

কাতারের দোহায় যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

সর্বশেষ গতকাল শুক্রবার দখলদার বাহিনীর হামলায় আরও ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় গত দুই দিনে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৫০ জন ফিলিস্তিনি।

আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা থেকে রেহাই মিলছে না গাজার বাসিন্দাদের। মুখে হামাস নিধনের কথা বললেও অঞ্চলটির শরণার্থী শিবির ও কোনোমতে সচল থাকা হাসপাতালগুলোতে হামলা চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এতে হতাহত হচ্ছেন উপত্যকাটির বাস্তুচ্যুত নিরীহ বাসিন্দারা।

সবশেষ শুক্রবার গাজার মাঘাজি শরণার্থী শিবির ও জাওয়াইদাসহ অন্যান্য অঞ্চলে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটি জুড়ে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। আগের দিন বৃহস্পতিবার নিহত হয়েছেন অন্তত ৭৭ জন ফিলিস্তিনি।

ইসরায়েলি বাহিনীর অবশ্য দাবি, হামাসের ৪০টি অবস্থানকে লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে তারা। বাসিন্দাদের ক্ষতি কমাতে চেষ্টা করা হয়েছে বলেও দাবি তাদের।

এদিকে গাজায় ইসরায়েলের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। মানবাধিকার সংস্থাটি তাদের এক বিবৃতিতে বলেছে, কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে ইসরাইলি বাহিনী কর্তৃক আটক গাজার স্বাস্থ্যসেবা খাতকে ‘ধ্বংস’ করার বৃহত্তর প্রচেষ্টার অংশ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com