বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল
ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৭১ জনের প্রাণহানি

ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৭১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক-
ইথিওপিয়াতে সড়ক দুর্ঘটনায় অন্তত ৭১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির সাউদার্ন সিদামা অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, বোনা জেলায় একটি যাত্রীবোঝাই ট্রাক নদীতে পড়ে গেলে রবিবার (২৯ ডিসেম্বর) এই দুর্ঘটনা ঘটে। সূত্র:ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ।

সিদামা আঞ্চলিক সরকারের মুখপাত্র ওসেনয়েলেহ সিমিওন আজ সোমবার (৩০ ডিসেম্বর) রয়টার্সকে জানিয়েছেন, এই দুর্ঘটনায় ৬৮ জন পুরুষ ও ৩ জন নারীসহ মোট ৭১ জন নিহত হয়েছেন।

আঞ্চলিক যোগাযোগ ব্যুরো রবিবার গভীর রাতে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় জীবিতদের বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত দুর্ঘটনাটির বিস্তারিত কোন তথ্য কর্তৃপক্ষ কর্তৃক জানানো হয়নি।

রাষ্ট্র নিয়ন্ত্রিত ইথিওপিয়ান ব্রডকাস্টিং করপোরেশন (ইবিসি) জানিয়েছে, দুর্ঘটনার শিকার ট্রাকে থাকা যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি নদীতে পড়ে যায়।

উল্লেখ্য,ফিটনেসবিহীন যানবাহন ও চালকের অদক্ষতার কারণে ইথিওপিয়াতে প্রায়ই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে।

এর আগে ২০১৮ সালে, দেশটির উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকায় একটি বাস গিরিখাতে পড়ে অন্তত ৩৮ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন শিক্ষার্থী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com