বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৫০ জনের প্রাণহানি

ইসরায়েলি বিমান হামলায় গাজায় ৫০ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক-

গাজায় বরাবরের ন্যায় ভয়াবহ তাণ্ডব চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এরই ধারাবাহিকতায় এবার বিমান হামলায় প্রাণ গেছে কমপক্ষে ৫০ জনের। যাদের মধ্যে রয়েছেন ৫ স্বাস্থ্যকর্মীও।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) কামাল আদওয়ান হাসপাতাল এলাকায় চালানো হয় এ হামলা।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন হতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রতিবেদনটিতে বলা হয়,সবচেয়ে তীব্র হামলা হচ্ছে উত্তর গাজায়। বিধ্বস্ত হয়েছে হাসপাতাল সংলগ্ন একটি আবাসিক ভবন। এদিকে, গাজা সিটিতেও আইডিএফ’র হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৯ জন।

বার্তাসংস্থা ওয়াফা জানায়, ফাইটার জেট দিয়ে রাতভর অভিযান চালানো হয় শেখ রেদওয়ান এলাকায়। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা কর্তৃপক্ষের। এছাড়াও, খান ইউনিস, রাফাহসহ পুরো গাজাজুড়েই অব্যাহত রয়েছে ইসরায়েলি বর্বরতা।

উল্লেখ্য, গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এই যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৫ হাজার ৩৩৯ জন। আহত হয়েছে ১ লাখ ৭ হাজারের বেশি বলে জানিয়েছে হামাসশাসিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com