বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না- আমির খসরু মাহমুদ

কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না- আমির খসরু মাহমুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

স্টাফ রিপোর্টার-

সংস্কারের গল্প আমাদের সামনে করে লাভ হবে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘কয়েকজন লোক টেবিলে বসে সংস্কার করা যায় না। জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারই সংসদে পরিপূর্ণ সংস্কার করবে।’

আজ মঙ্গলবার ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাব আয়োজিত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘টেবিলে বসে সংস্কারের মত ভুল ধারণা আর কিছু হতে পারে না। সংস্কারের মালিকানা থাকতে হবে দেশের জনগণের হাতে। সংস্কার হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। এটা চলমান। সুতারাং বাংলাদেশের সংস্কার হবে আগামী দিনে সংসদে, জনগণের ম্যান্ডেট নিয়ে। সেই সংস্কারই টিকে থাকবে।’

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাজনীতিবিদদের উদ্দেশ্য খারাপ হলে কোনো সংস্কারই কাজে আসবে না। দলের ঘেষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি।’

আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার পরও যে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা জিয়াউর রহমানের সার্বিক সংস্কারের ফসল বলেও দাবি করেন বিএনপির এই নেতা।

আলোচনা অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করে তাদেরকে বিএনপির পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com