শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
মাস্ক নিয়ে এবার উল্টো কথা ট্রাম্পের

মাস্ক নিয়ে এবার উল্টো কথা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাস্ক পরায় তার কোন সমস্যা নেই। জনসমাগমস্থলে তিনি মাস্ক পরতে রাজি আছেন। যদিও মহামারি চলাকালে এ পর্যন্ত তাকে জনসম্মুখে মাস্ক পরতে দেখা যায়নি। করোনা মহামারির একদিন অবসান ঘটবে তার এ বিশ্বাসও তিনি পূনর্ব্যক্ত করেন।
ফক্স বিজনেসকে দেয়া সাক্ষাতকারে বুধবার ট্রাম্প বলেন, আমি যদি লোকেদেও ভিড়ের মাঝে থাকি তাহলে অবশ্যই মাস্ক পরবো। তবে সাধারণত আমি এ ধরণের পরিস্থিতিতে থাকি না।


ট্রাম্প বলেন, আমি মাস্কের পক্ষে। আমি মনে করি মাস্ক ভালো। তবে করোনা প্রতিরোধে দেশব্যাপী মাস্ক বাধ্যতামূলক করার বিষয়ে তিনি তার সন্দেহ প্রকাশ করেন।
কারণ তিনি বলেন, যুক্তরাষ্ট্রে এমন অনেক জায়গা রয়েছে যেখানে মাস্ক পরার প্রয়োজন নেই। কারণ লোকজন এমনিতেই বেশ দূরত্বে থাকে।


তিনি কি সত্যিই বিশ্বাস করেন করোনা ভাইরাস একদিন পৃথিবী থেকে বিদায় নেবে? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি করি। আর আমরা খুব শীগগিরই টিকা পাচ্ছি বলেও আমি মনে করছি। এর আগে ট্রাম্প ফেব্রুয়ারিতেও বলেছিলেন, ভাইরাসটি চলে যাবে। অলৌকিকভাবেই একদিন এটি উধাও হয়ে যাবে।


অনেক রিপাবলিকানই জনসম্মুখে মাস্ক পরতে আমেরিকানদের উৎসাহিত করে
আসছে। এমনকি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও কিছু কিছু অনুষ্ঠানে মাস্ক পরতে দেখা গেছে। কিন্তু ট্রাম্পকে কখনই মাস্ক পরতে দেখা যায়নি। গত এপ্রিলে আমেরিকার সেন্টার


ফর ডিজিজ কন্ট্রোল(সিডিসি) জনসম্মুখে মাস্ক পরার সুপারিশ করার পর ট্রাম্প বলেছিলেন, তিনি মাস্ক পরবেন না।
তিনি আরো বলেছিলেন, একজন মানুষ মাস্ক পরবে কিনা এটি তার ব্যক্তিগত বিষয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com