বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
অভিশংসিত হলেন ইউন সুক ইউল

অভিশংসিত হলেন ইউন সুক ইউল

আন্তর্জাতিক ডেস্ক-

পার্লামেন্টে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউল।আজ শনিবার পার্লামেন্টে তার অভিশংসনের পক্ষে রায় দেয় বেশিরভাগ আইনপ্রণেতা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

৩০০ আসনের পার্লামেন্টের ১৯২ আসনেই ছিল ইউনের দল পিপলস পাওয়ার পার্টি। কিন্তু তারপরও অভিশংসন ঠেকাতে পারেননি। ২০৪ জন আইনপ্রণেতা তার অভিশংসনের পক্ষে রায় দিয়েছেন।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় দফা অভিশংসন ভোটের মুখে পড়ছেন ইউন সুক। এর আগে গত ৭ ডিসেম্বর অভিশংসনের জন্য ভোটাভুটি হয়। সেই সময় ক্ষমতাসীন দলের এমপিরা তা বয়কট করায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

গত ৩ ডিসেম্বর আকস্মিক সামরিক আইন জারি করেন ইয়ুন। তবে সাধারণ জনগণ ও বিরোধীদের তীব্র প্রতিবাদ-বিক্ষোভের মুখে মাত্র ৬ ঘণ্টার ব্যবধানে সামরিক আইন প্রত্যাহার করে নেন তিনি। তখন থেকে দেশটির রাজনীতি উত্তাল হয়ে ওঠে। সংকটের মুখে পড়ে ইউনের রাজনৈতিক ক্যারিয়ার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com