সোমবার, ১৫ Jun ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গাজীপুরে হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

গাজীপুরে হাজার ছাড়ালো করোনা আক্রান্তের সংখ্যা

গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার পর হয়ে গেছে। জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ২৯ জনে।

বৃহস্পতিবার গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য জানান।

সিভিল সার্জন বলেন, গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬১ জন। তাদের মধ্যে গাজীপুর সদরে ৫৬ জন, কালীগঞ্জে ২ জন ও শ্রীপুর উপজেলায় ৩ জন।

গাজীপুরে মোট আক্রান্ত এক হাজার ২৯ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ১০০ জন, কালীগঞ্জে ১২৩, কাপাসিয়ায় ৮৬, শ্রীপুর উপজেলায় ৫৬ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ৬৬৪ জন রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ৪ জন। মঙ্গলবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৫ জন।

সিভিল সার্জন আরও বলেন, গাজীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ৩৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। গাজীপুর থেকে এ পর্যন্ত ৮ হাজার ৮০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে পজিটিভ এসেছে এক হাজার ২৯ জনের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com