সোমবার, ০৮ Jun ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ছাড়া পেলেন সাংবাদিক মুন্নী সাহা

ছাড়া পেলেন সাংবাদিক মুন্নী সাহা

ডেস্ক রিপোর্ট-

সাংবাদিক মুন্নী সাহাকে ডিবি হেফাজতে নেয়ার পর বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে ডিবি কার্যালয় থেকে একটি মাইক্রোবাসে করে তাকে বাসায় পৌঁছে দেয়া হয়।

এর আগে গত রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে জনরোষের মুখে পড়েন মুন্নী সাহা। সেই অবস্থা থেকে তাকে উদ্ধার করে তেজগাঁও থানায় নিয়ে যায় পুলিশ।

তখন তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মোবারক হোসেন জানান, জনতা টাওয়ারের অফিস থেকে বের হওয়ার পর স্থানীয় লোকজন মুন্নী সাহাকে ঘিরে ধরে। ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে স্লোগান দেয় তার বিরুদ্ধে।

এ অবস্থা থেকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে তাকে নেয়া হয় ডিবি কার্যালয়ে। নিরাপত্তার স্বার্থেই এমনটা করা হয় বলে জানিয়েছে ডিবির একটি সূত্র। অসুস্থতাসহ নানা দিক বিবেচনায় জামিন নেয়ার শর্তে মুন্নি সাহাকে পরিবারের জিম্মায় দিয়ে দেয়া হয়েছে বলেও জানিয়েছে ডিবি।

বর্তমানে মুন্নী সাহা ‘এক টাকার খবর’ নামের একটি অনলাইন পোর্টালের সম্পাদক। ৫ আগস্টের পর হত্যাসহ রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com