বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজায় ২৪ ঘন্টায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত

গাজায় ২৪ ঘন্টায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক-
ইসরায়েলি হামলায় অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে ৭৫ জনই নিহত হয়েছেন উত্তর গাজার দুটি বাড়িতে বিমান হামলার ঘটনায়।

গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, নিহতদের মধ্যে ৭৫ জন বেইত লাহিয়া শহরের এবং বাকি ২৫ জন জাবালিয়া ও সংলগ্ন বিভিন্ন এলাকার।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, অবরুদ্ধ এলাকায় ক্ষুধার পাশাপাশি দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় ইসরায়েলি হামলায় মোট ৪৪ হাজার ৩৬৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের বেশি।

গত ৫ অক্টোবর থেকে উত্তর গাজায় অভিযানে বিশেষভাবে জোর দিয়েছে আইডিএফ। তারপর থেকে এ পর্যন্ত উত্তর গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলের স্থলবাহিনী ও বিমান বাহিনীর হামলায় নিহত হয়েছেন ২ হাজার ৭০০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১০ হাজার।

এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চতুর্থ দিনে প্রবেশে করেছে। দুই পক্ষের মধ্যে হওয়া এই চুক্তিকে সফলতা হিসেবে দেখছেন বর্তমান হিজবুল্লাহ প্রধান।

তবে যুদ্ধবিরতির আগে লেবাননে মারা গেছেন তিন হাজার ৯৬১ জন। আহত হয়েছেন ১৬ হাজার ৫২০ জন।

আল-জাজিরা সূত্রে জানা গেছে, ইসরায়েলকে আরও ৬৮ কোটি ডলারের অস্ত্র দেওয়ার অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে তখন এমন সংবাদ সামনে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com