বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার-

বাংলাদেশে টেকসই অর্থনীতি, স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির পাশাপাশি অর্থবহ ও মানসম্পন্ন চাকরির ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে ৪ দিনের সরকারি সফরে আজ শুক্রবার (২২ নভেম্বর) ঢাকায় আসছে মার্কিন সরকারের একটি প্রতিনিধি দল।

মার্কিন পররাষ্ট্র দফতর জানায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষে আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রড্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন।

এই সফরে প্রতিনিধিদলটি শ্রমমান, শ্রম খাতে স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সরকারি, বেসরকারি খাত ও এখানে অবস্থানরত আমেরিকান বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবে।

সফরকালে প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, পোশাক শিল্পের মালিকপক্ষ ও শ্রমিক ইউনিয়নের অংশীজনের সঙ্গে দেখা করবে। তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র ও শ্রমিকদের কীভাবে সর্বোত্তমভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে আলোচনা করবে তারা।

এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি (চিফ প্রসিকিউটর) করিম এ খান চার দিনের সফরে আগামী ২৫ নভেম্বর ঢাকা আসবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নেদারল্যান্ডসের হেগভিত্তিক আইসিসিতে মিয়ানমার সরকারকে দেশটির রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার জন্য অভিযুক্ত করে দায়ের হওয়া মামলা বিচারাধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com