বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যবিপ্রবিতে করোনা পরীক্ষা ৩ দিন বন্ধ

যবিপ্রবিতে করোনা পরীক্ষা ৩ দিন বন্ধ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে ৩ দিন করোনা পরীক্ষা হবে না। ল্যাবে বৈদ্যুতিক ব্যবস্থার উন্নতিকরণের কারণে শুক্রবার থেকে কার্যক্রম বন্ধ। একই সাথে ল্যাব জীবাণুমুক্ত ও মেশিনের শক্তির পরিমাপ নির্ণয় করা হবে।
অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ বৃহস্পতিবার রাতে জানিয়েছেন, শুক্রবার থেকে জেনোম সেন্টার ল্যাবের মধ্যে বৈদ্যুতিক উন্নতিকরণ ব্যবস্থার কাজ শুরু হবে। সেই হিসেবে রোববারের মধ্যে ল্যাব ফের প্রস্তত হয়ে যাবে। আগামী সোমবার থেকে যশোরসহ অন্যান্য জেলার নমুনা জমা নেয়া হবে। রাত থেকেই শুরু করা হবে করোনা পরীক্ষার কার্যক্রম।


যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানিয়েছেন, যবিপ্রবি কর্তৃপক্ষ এক মেইল বার্তায় জানিয়েছেন, শুক্রবার, শনিবার ও রোববার জেনোম সেন্টারে করোনা পরীক্ষা বন্ধ থাকবে। যে কারণে করোনা সন্দিগ্ধ ২৭৩ জনের নমুনা বৃহস্পতিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) ল্যাবে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com