বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
যুক্তরাষ্ট্রে বহুল অপেক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন আজ

যুক্তরাষ্ট্রে বহুল অপেক্ষিত প্রেসিডেন্ট নির্বাচন আজ

আন্তর্জাতিক ডেস্ক-

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আজ। আমেরিকার জনগণ নির্ধারণ করবেন তাদের আগামী চার বছরের নেতা। এই নির্বাচনকে ঘিরে বিশ্ববাসীর আগ্রহেরও শেষ নেই। কেননা ওভাল অফিসের পরবর্তী প্রধান প্রভাব বিস্তার করবেন বৈশ্বিক রাজনীতিতেও।

নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে ভোটারদের কাছে টানতে নিজেদের বাগ্মিতার সর্বোচ্চ উজাড় করে দিচ্ছেন দুজনেই। কেননা, নির্বাচনের ফল নাটকীয়ভাবে ঘুরিয়ে দিতে এই অঙ্গরাজ্যগুলোর কোনও জুড়ি নেই।

আরব আমেরিকানদের মন জয়ের প্রচেষ্টায় রবিবার (৩ নভেম্বর) মিশিগানে প্রচারণা চালাতে গিয়েছিলেন হ্যারিস। সেখানে বক্তব্য প্রদানকালে গাজা যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

হ্যারিস বলেছেন, গত এক বছরের বেশি সময় ধরে গাজা ও লেবাননে ধ্বংস, মৃত্যু ও বাস্তুচ্যুত পরিস্থিতির কারণে বিশ্ববাসীর জন্য বেদনাদায়ক সময় ছিল এটি। ক্ষমতায় এলে গাজায় যুদ্ধ বন্ধের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।

অবশ্য যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিলেও ইসরায়েলের আত্মরক্ষার অধিকার নিয়েও কথা বলেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট।

একই দিনে দুই দোদুল্যমান অঙ্গরাজ্য পেনসিলভিনিয়া ও নর্থ ক্যারোলাইনায় প্রচারণায় অংশ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রচারণায় বক্তব্য প্রদানকালে বাইডেন প্রশাসনকে তীব্র বাক্যবাণে বিদ্ধ করেছেন তিনি।

ডেমোক্র্যাটদের সমালোচনা করে সাবেক প্রেসিডেন্ট বলেছেন, চার বছরে যুক্তরাষ্ট্রকে ব্যর্থ একটি দেশ বানিয়ে ছেড়েছে বাইডেন সরকার। এজন্য ডেমোক্র্যাটদের লজ্জিত হওয়া উচিত।

ট্রাম্প দাবি করেছেন, রিপাবলিকান পার্টি ক্ষমতায় এলে আগামী চার বছর সোনালি সময় কাটাবেন মার্কিনিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com