শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
জাতীয় স্বার্থে আমরা সকলেই ঐক্যবদ্ধ- ডা.শফিকুর রহমান

জাতীয় স্বার্থে আমরা সকলেই ঐক্যবদ্ধ- ডা.শফিকুর রহমান

ডেস্ক রিপোর্ট-
রাজনৈতিক দলগুলোর মতাদর্শ ভিন্ন হলেও জাতীয় স্বার্থে সবাই এক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নবনির্বাচিত আমির নুরুল ইসলাম বুলবুলের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, ‘রাজনৈতিক দলগুলোর প্রতি উদার আহ্বান জাতীয় স্বার্থটাকে ঊর্ধ্বে তুলে ধরি। দলমত মতাদর্শ ভিন্ন ভিন্ন হলেও জাতীয় স্বার্থে আমরা এক ও অভিন্ন হয়ে কাজ করি। এখন সবার ঐক্য খুব জরুরি।’

তিনি আরও বলেন, ‘গত ১৬ বছর ধরে চালানো অত্যাচারের রেশ এখনও রয়ে গেছে। মাঝে মধ্যে নতুন নতুন সমস্যাও দেখা দিচ্ছে। আমাদের ওপর জুলুম করা হয়েছে। কিন্তু বিচারের নামে অন্য কাউকে জুলুম করা হোক আমরা তা চাই না।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ কষ্ট রয়েছে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘বাজার সিন্ডিকেট ভাঙতেই হবে। সরকার উদ্যোগ নিলে জনগণ পাশে থেকে সাহায্য করবে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com