সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ইনফান্তিনোর নেতৃত্বে সংকট, ফিফা সভাপতির দৌড়ে ভিক্টর মন্তাগ্লিয়ানি আলোচনায় রাশিয়াজুড়ে ইউক্রেনের ড্রোন হামলা, নিহত ৬ ইয়েমেন উপকূলে হামলায় ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ আলস্টার ইউনিভার্সিটি থেকে এমএসসি অর্জন করলেন সোনিয়া আহমেদ ইশিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস
উত্তরবঙ্গের বন্যার্তদের পাশে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ

উত্তরবঙ্গের বন্যার্তদের পাশে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট-

স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উদ্যোগে বন্যার্তদের সহায়তায় ত্রাণ বিতরণ কর্মসুচী গ্রহণ করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোনা জেলার বড় কাটুরিয়া ,নাড়িয়া পাড়াসহ আশেপাশের বন্যা কবলিত এলাকার প্রায় ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, তৈল, শুকনো খাবার, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শিশুখাদ্য, স্যানেটারি ন্যাপকিন, স্যালাইন, দেশলাই, মোমবাতি বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কর্মসুচীতে সাধারণ শিক্ষার্থীদের একটি টিম অংশগ্রহণ করে।

এ বিষয়ে উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিবুল ইসলাম শান্ত জানান, মানুষ মানুষের জন্য। দেশের বৃহৎ একটা অংশের মানুষ বন্যা কবলিত হয়ে বিপর্যস্ত জীবনযাপন করছে। পানি বন্দি মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যেই স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর একটা টিম নেত্রকোনায় ত্রান কার্যক্রম পরিচালনা করে। ৫০০ পরিবারের হাতে আমরা ত্রান পৌছে দিতে সক্ষম হই। তবে জনজীবন খুব বিপর্যস্ত আরো সহায়তা তাদের দরকার। সবার প্রতি অনুরোধ যে যার সামর্থ অনুযায়ী আমাদের বানভাসি বাবা,মা,ভাই বোনদের পাশে দাঁড়ান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com