বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারতের একটি ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭

ভারতের একটি ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক-

ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের আনাকাপল্লেতে একটি ওষুধের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় এখন পর্যন্ত ১৭ জন নিহত ও ৪১ জন আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। আহতদের স্থানীয় এনটিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত বুধবার (২১ আগস্ট) স্থানীয় সময় দুপুর সোয়া দুইটার দিকে হঠাৎ প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে ভবন ও চারপাশের এলাকা।

বিস্ফোরণের পর পরই আগুন লেগে যায় কারখানায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে অভিযানে নামে ফায়ার সার্ভিস ও জরুরি বিভাগের সদস্যরা। ভেতরে আটকে পড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্ত বলছে, চুল্লি বিস্ফোরণ নয়, বরং বৈদ্যুতিক গোলোযোগ থেকে হতে পারে দুর্ঘটনা। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুর্ঘটনাস্থল পরিদর্শন করবেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইড়ু।

পাশাপাশি, এই ঘটনা নিয়ে তিনি জেলা কালেক্টর ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নিরন্তর যোগাযোগ করছেন। মুখ্যমন্ত্রী এই ঘটনার তদন্তেরও নির্দেশ দিয়েছেন।

আগুন নেভাতে ৬টি দমকল ইউনিট মোতায়েন করা হয় এবং উদ্ধারকাজের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডাকা হয়েছে।কালেক্টর জানান, কারখানার ভেতরে আটকে পড়া অবস্থায় অন্তত ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com