বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
বাংলাদেশে সংগঠিত সহিংসতার স্বচ্ছ তদন্তের দাবি জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশে সংগঠিত সহিংসতার স্বচ্ছ তদন্তের দাবি জাতিসংঘ মহাসচিবের

আন্তর্জাতিক ডেস্ক-

বাংলাদেশে সাম্প্রতিক সময়ে সংগঠিত সকল সহিংস ঘটনায় পূর্ণ, স্বাধীন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের ওপর জোর দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

গতকাল সোমবার (১২ আগস্ট) নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের দপ্তরের উপ-মুখপাত্র ফারহান হক একথা জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছেন মহাসচিব এবং মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন।’

পরিস্থিতি শান্ত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় সংসদ নির্বাচন করার ব্যবস্থা গ্রহণের প্রচেষ্টাকে মহাসচিব স্বাগত জানিয়েছেন বলেও উল্লেখ করেন উপ-মুখপাত্র।

তিনি জানান, সংসদীয় নির্বাচনের দিকে দেশটি যাচ্ছে এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়ে মহাসচিব নারী, যুব সম্প্রদায় এবং সমাজের সবার কথা শোনারও আহ্বান জানিয়েছেন।

এদিকে আজ মঙ্গলবার ভোরে নিউইয়র্কে এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘বাংলাদেশ যখন সংসদ নির্বাচনের দিকে এগুচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারকে আগামী সপ্তাহগুলোতে নারী, যুবক এবং জনগণের পাশাপাশি সংখ্যালঘু ও আদিবাসী সম্প্রদায়ের কণ্ঠস্বরকে বিবেচনায় নেওয়া উচিত বলে মনে করি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com