শনিবার, ২০ Jun ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

নিউজিল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেছেন। লকডাউন না মানা এবং সরকারি কর্মকর্তাদের কাজের সমালোচনা করায় যে জনঅন্তোষ তৈরি হয়েছে তার প্রেক্ষিতে বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন।দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অর্ডান স্বীকার করেছেন, তার উপস্থিতি বিরক্তির জন্ম দিচ্ছিল।

তিনি আরো বলেন, স্বাস্থ্যখাতে যিনি নেতৃত্ব দেবেন তার প্রতি জনআস্থা থাকা প্রয়োজন।গত এপ্রিলে বিদায়ী স্বাস্থ্যমন্ত্রী ডেভিড ক্লার্ক লকডাউন উপেক্ষা করে পরিবার নিয়ে ১২ মাইল পথ পাড়ি দিয়ে সৈকতে গিয়েছিলেন।এ নিয়ে সমালোচনা শুরু হয়। এরপর তিনি কাজ চালিয়ে গেলেও জনসম্মুখে আর আসেননি।

এছাড়া তিনি স্বাস্থ্য দপ্তরের মহাপরিচালক এশলে ব্লুমফিল্ডের কাজেরও সমালোচনা করে জনগণের চক্ষুশূল হন। কারণ ব্লুমফিল্ড করোনা মোকাবেলায় পদক্ষেপ নিয়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন।তবে পদত্যাগের ঘোষণা দিয়ে ক্লার্ক জানিয়ছেন, ব্লুমফিল্ডের সঙ্গে তার উষ্ণ সম্পর্ক রয়েছে। এদিকে আগামী ১৯ সেপ্টেম্বর দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তাই নির্বাচন পর্যন্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রী ক্রিস,হিপকিন্স। এমনটাই জানালেন অর্ডান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com