সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
আন্দোলনকারীদের  গণ পিটুনিতে  র‍্যাব সদস্যের অবস্থা আশঙ্কাজনক

আন্দোলনকারীদের  গণ পিটুনিতে  র‍্যাব সদস্যের অবস্থা আশঙ্কাজনক

 স্টাফ রিপোর্টার-

রাজধানীর উত্তরায় আন্দোলনকারী শিক্ষার্থীদের মারধরের ঘটনায় একজন র‍্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। তার নাম কনস্টেবল উত্তম। তাকে স্থানীয় একটি হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে র‍্যাব।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মুনীম ফেরদৌসগণমাধ্যমকে  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উত্তরায় পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব সদস্যগণ আইনশৃঙ্খলা রক্ষার্থে কাজ করছিলেন। এমন সময় গাড়িতে থাকা র‍্যাবের গাড়িচালক কনস্টেবল উত্তমকে একা পেয়ে বেধড়ক মারপিট করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

প্রথমে তাকে উদ্ধার করে একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান লে. কর্নেল মো. মুনীম ফেরদৌস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com