সোমবার, ১৫ Jun ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
অস্থিতিশীল অবস্থায় টাঙ্গাইল

অস্থিতিশীল অবস্থায় টাঙ্গাইল

টাঙ্গাইল প্রতিনিধি-

সারাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে টাঙ্গাইলে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। শহরের বিভিন্ন সড়ক ও মহাসড়ক ঘিরে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এতে সাধারণ শিক্ষার্থী,পথচারী এবং সাংবাদিকগণ আহত হওয়ার পাশাপাশি অনেকে গুলিবিদ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জেলার পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনাটি ঘটে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সামনে জড়ো হন আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

জানা গেছে, বেলা ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করার উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে যাচ্ছিলেন শিক্ষার্থীরা। মিছিলের এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়লে এই অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়।

উল্লেখ্য, বর্তমান পরিস্থিতি অস্বাভাবিক থাকায় এ বিষয়ে টাঙ্গাইল জেলা পুলিশ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের নিকট হতে বিস্তারিত জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com