শুক্রবার, ১৯ Jun ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
গত এক সপ্তাহে প্রতিদিন ১ লাখ ৬০ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত : ডব্লিওএইচও

গত এক সপ্তাহে প্রতিদিন ১ লাখ ৬০ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত : ডব্লিওএইচও

বিশ্বে করোনার সংক্রমণ বেড়েই যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মহামারির শুরুর পর যতো লোক করোনায় আক্রান্ত হয়েছে তার অর্ধেকেরও বেশি হয়েছে জুন মাসে।

ডব্লিওএইচও’র প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস বুধবার এক ভার্চুয়াল বৈঠকে বলেছেন, গত এক সপ্তাহে প্রতিদিন বিশ্বে ১ লাখ ৬০ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি বলেন, মোট শনাক্তের ৬০ শতাংশ কেবল গত এক মাসে রিপোর্ট করা হয়েছে।

বিশ্বজুড়ে ৫ লাখ ১১ হাজারেরও বেশি লোকের মৃত্যু এবং এক কোটিরও বেশি লোক আক্রান্ত হওয়া সত্ত্বেও চলতি সপ্তাহের প্রথমদিকে ডব্লিওএইচও সতর্ক করে বলেছে, করোনা শেষ হওয়ার কাছাকাছি অবস্থানেও নেই। তিনি করোনা মোকাবেলায় সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বরোপ করেন।

টেডরস আরো বলেন, যেসব দেশ কন্টাক্ট ট্রেসিং, আইসোলেশন, শারিরীক দূরত্ব ও মাস্ক পরার মত্যে পদক্ষেপগুলো ব্যাপকভাবে নিতে পেরেছে তারা সংক্রমণ রোধ ও জীবন বাঁচাতে পেরেছে। যারা এসব পদক্ষেপ নিচ্ছে না তাদের জন্যে দীর্ঘ ও কঠোর পথ অপেক্ষা করছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com