মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫, আহত অন্তত ৩০

বগুড়ায় রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ৫, আহত অন্তত ৩০

ডেস্ক রিপোর্ট-

বগুড়া সদরে রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ৩০ জন আহত হয়েছেন। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আজ রোববার (৭ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হওয়ার পর ১০০ গজ দূরে বগুড়া শহরের সেউজগাড়ি আমতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাজাহানপুর উপজেলার গোহাইল গ্রামের মৃত সুদেবের মেয়ে শ্রীমতি রঞ্জিতা (৬০), আদমদিঘী উপজেলার কুন্ডু গ্রামের মৃত ভবানী মহন্তের ছেলে নরেশ মহন্ত( ৬০), সদর উপজেলার তিনমাথা রেলগেটের লঙ্কেশ্বরের স্ত্রী আতসী রানী (৪০) ও শিবগঞ্জ উপজেলার কুলুপাড়া গ্রামের মৃত নরেন্দ্র কুমারের ছেলে অলক কুমার (৪২)। আরেক নারীর নাম-পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।

মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান গণমাধ্যমকে জানান, বিকেলে সেউজগাড়ি ইসকন মন্দির থেকে রথযাত্রা বের হয়। পরে ১০০ গজ আসতেই রাস্তার পাশে ৩৩ হাজার ভোল্টেজ বিদ্যুতের তারের সঙ্গে রথযাত্রার গম্বুজের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে চারজনসহ পাঁচজনের মৃত্যু হয়। আহত হন অন্তত ৩০ জন। স্থানীয়রা তাদের হাসপাতালে নেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, রথযাত্রার সময় রথের চূড়াটি বিদ্যুতের তারে সংস্পর্শে এলে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, সদর উপজেলা চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন হাসপাতালে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com