বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
যশোরে ৬২ জনের করোনা শনাক্তের রেকর্ড

যশোরে ৬২ জনের করোনা শনাক্তের রেকর্ড

কোভিড-১৯ নভেল করোনাভাইরাস পরিস্থিতি শুরু থেকেই যশোরে অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৬২ জনের করোনা শনাক্তের মধ্যে দিয়ে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে।

এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৭শ’ ছাড়িয়েছে। ভয়ঙ্কর করোনা পরিস্থিতে যশোরবাসী রীতিমতো আতংকগ্রস্থ। যশোর সিভিল সার্জন অফিসের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ জানিয়েছেন, জেলার ২৪১ নমুনা পরীক্ষায় ৬২ জনের করোনা শনাক্ত হয়েছে বলে বৃহস্পতিবার ফলাফল প্রকাশ করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্তৃপক্ষ। শনাক্তের মধ্যে নতুন আক্রান্তের তালিকায় রয়েছেন ৬০ জন।

এরমধ্যে যশোর জেলার ৫৯ জনের মধ্যে ১ জনের হদিস পাওয়া যায়নি। আরেক জনের ফলাফল মাগুরা জেলায় হস্তান্তর করা হয়েছে। কারণ তিনি মাগুরার রোগী বলে জানতে পেরেছি। এছাড়া ২ জন পুরাতন রোগীর নমুনা পরীক্ষার ফলাফল ফলোআপ পজেটিভ এসেছে।

ডা. রেহেনেওয়াজ আরও জানান, কোন উপজেলায় কতোজন শনাক্ত হয়েছেন ফলাফল বাচাইয়ের কাজ চলছে। দুপুরের পর বিস্তারিত জানা যাবে। যবিপ্রবির এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার জানিয়েছেন, জিনোম সেন্টারে যশোর জেলার ৬২ জন ছাড়াও মাগুরা জেলার ৩৪ জনের নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে কোভিডের জীবাণু পাওয়া গেছে।

সবমিলিয়ে ২৭৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জনের করোনা পজিটিভ এবং ২০৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।যশোরের সিভিল সার্জন ডা.শেখ আবু শাহীন জানান, একদিনে ৬২ জনের করোনা শনাক্ত হওয়ার বিষয়টি সর্বোচ্চ রেক্ড। এরআগে একদিনে এতো করোনা রোগী শনাক্ত হয়নি।

জনসচেতনতামূলক প্রচারণা বৃদ্ধি করার অনুরোধ জানিয়ে সিভিল সার্জন বলেন, সচেতনতা ছাড়া নিজে, পরিবার ও সমাজকে রক্ষা করার আর কোনও উপায় নেই। যশোরে সামাজিকভাবে করোনা ছড়িয়ে পড়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত যশোর জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৭০৮জন। আর ১৩ জনের মৃত্যু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com