সোমবার, ০৮ Jun ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তেজগাঁও থানার ‘সাপোর্ট ‘ বুথ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তেজগাঁও থানার ‘সাপোর্ট ‘ বুথ

স্টাফ রিপোর্টার-

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ‘সাপোর্ট’ নামে বুথ খোলা হয়েছে। তেজগাঁও থানার উদ্যোগে এসব বুথ খোলা হয়েছে।

আজ (৩০ জুন) তেজগাঁও থানার ৩টি পরীক্ষা কেন্দ্রের সামনে এসব বুথ খোলা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, যানজটে আটকে থাকা শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়া, কেউ ভুল কেন্দ্রে চলে আসলে তাকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেওয়া, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন বা অন্য কিছু ফেলে আসলে তা আনার ব্যবস্থা করা, কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড়ে যেন শিক্ষার্থীদের সমস্যা না হয় সে ব্যবস্থা করে দিচ্ছে সাপোর্ট। প্রতিটি কেন্দ্রের সামনেই সাপোর্ট নামে একটি বুথ খোলা হয়েছে। সেখানে সেবা প্রদানের জন্য তেজগাঁও থানার পুলিশ সদস্যরা রয়েছেন। এছাড়া ২ টি স্পটে আলাদা গাড়ি ও মোটরসাইকেলের ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও বলেন, কোন পরীক্ষার্থী যানজটে আটকা পরলে কিংবা গাড়ি না পেলে তাদেরকে পুলিশের এই গাড়িতেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।
এর আগে সকালে তিনটি কেন্দ্রের সামনে চকলেট ও কলম দিয়ে পরীক্ষার্থীদের স্বাগত জানানো হয়। আজ প্রথম দিন বৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের জন্য ছাতারও ব্যবস্থা করা হয় সাপোর্টে। পরীক্ষার্থীদের জন্য পুরো পরীক্ষায় এসব বুথ রাখবে তেজগাঁও থানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com