রবিবার, ২১ Jun ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ভারতীয় লোকসভার বিরোধী দলীয় নেতা হলেন রাহুল গান্ধী

ভারতীয় লোকসভার বিরোধী দলীয় নেতা হলেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক-
দীর্ঘ ১০ বছর পর বিরোধী দলীয় নেতা পেলো ভারতের লোকসভা। আনুষ্ঠানিকভাবে বিরোধী দলীয় নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে রাহুল গান্ধীর নাম। খবর এনডিটিভির।

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জুন) রাতে এ ঘোষণা দেয় কংগ্রেস।

এর আগে গেল শনিবার দল থেকে রাহুল গান্ধীকে সর্বসম্মতভাবে এই পদে মনোনয়ন দেয়া হয়। কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোটের অন্য শরিকদের সঙ্গে আলোচনার পর এ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়।

২০১৪ সাল থেকে নেতাশূন্য ছিল লোকসভার বিরোধী দল। কারণ, লোকসভায় বিরোধী নেতা হওয়ার জন্য কোনো একক দলকে মোট ৫৪৩ আসনের অন্তত ১০ শতাংশ পেতে হয়। কিন্তু গত দুই লোকসভা নির্বাচনে কংগ্রেস বা অন্য কোনো দল তা পূরণ করতে পারেনি। চলতি বছরের নির্বাচনে কংগ্রেস ৯৯টি আসন পাওয়ায় দূর হয় সে খরা।

গত ৪ জুন ফল প্রকাশ হয় ভারতের লোকসভা নির্বাচনের। এরপর গত সোমবার (২৪ জুন) দেশটির পার্লামেন্টের ১৮তম অধিবেশন শুরু হয় নতুন পার্লামেন্ট ভবনে। নবনির্মিত এই ভবনে এবারই প্রথম অনুষ্ঠিত হয় সদস্যদের শপথ গ্রহণ পর্ব। সরকার গঠন করা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের ২৯২ জন, বিরোধী জোট ইন্ডিয়ার ২৩৩ জন এবং অন্য ১৮ জন আইনপ্রণেতা শপথ নেন।

আর মঙ্গলবার (২৫ জুন) বিকেলে সংবিধানের একটি কপি হাতে নিয়ে লোকসভার সদস্য হিসেবে শপথ নেন রাহুল গান্ধী। এ সময় ‘ভারত জোড়ো’ স্লোগানও দেন তিনি।

এবারের নির্বাচনে রাহুল উত্তরপ্রদেশের রায়বেরেলি ও কেরালার ওয়েনাড় থেকে নির্বাচিত হয়েছেন। তবে ওয়েনাড় আসনটি ছেড়ে দিয়েছেন তিনি। এখন তার বোন প্রিয়াংকা গান্ধী ওই আসন থেকে উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com