শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঢালাওভাবে পুলিশকে নিয়ে সমালোচনা করা উচিত না- সালমান এফ রহমান

ঢালাওভাবে পুলিশকে নিয়ে সমালোচনা করা উচিত না- সালমান এফ রহমান

স্টাফ রিপোর্টার-

পুলিশকে নিয়ে মিডিয়াতে ঢালাওভাবে সমালোচনা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

সোমবার (২৪ জুন) রাতে রাজারবাগ অডিটরিয়ামে ‘সৌরভে-গৌরবে উদ্ভাসিত ঢাকা রেঞ্জ ১১০ বছরের আঙিনায় দীপ্তিমান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ইদানীং আমরা দেখছি মিডিয়াতে পুলিশকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে। মিডিয়াকে অনুরোধ করবো ঢালাওভাবে যেন একটা ফোর্সকে নিয়ে সমালোচনা করা না হয়, করা উচিত না। কোনো মিডিয়া ট্রায়াল যেন না হয়।

সালমান এফ রহমান বলেন, ডেফিনেটলি আমাদের মিডিয়া দরকার। মিডিয়ায় নিউজ না হলে আমরা জানতেও পারতাম না, আ্যকশনও নিতে পারতাম না। একটা রিপোর্ট করার সময় ব্যালেন্স থাকা উচিত। মিডিয়া ট্রায়ালে তদন্তের আগেই দোষী করা হয়।

পুলিশের গাড়ির বিষয়ে সালমান এফ রহমান বলেন, এই অর্থ বছরের পরে নতুন অর্থ বছরে আমরা গাড়ি কিনতে পারবো।

তিনি আরও বলেন, পুলিশকে মনে রাখতে হবে জনগণের বন্ধু আপনারা। আমার এলাকার পুলিশ জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে। এটি সব এলাকার পুলিশকে করতে হবে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশের মতো আমরা স্মার্ট পুলিশ পাবো। বর্তমানে আন্তর্জাতিক অনেক পুলিশিংয়ের সঙ্গে বাংলাদেশ পুলিশের অনেক বেশি সম্পর্ক তৈরি হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সভাপতি সংসদ সদস্য বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলম এবং ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com