শনিবার, ২০ Jun ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
স্বাক্ষরিত হলো কিম-পুতিনের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি

স্বাক্ষরিত হলো কিম-পুতিনের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক-

ইউক্রেনের প্রতি পশ্চিমাদের ক্রমবর্ধমান সমর্থনের মুখে উত্তর কোরিয়ার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গতকাল বুধবার (১৯ জুন) পুতিনের পিয়ংইয়ং সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে।

রাশিয়ার সোভিয়েত পরবর্তী নীতি পুরোপুরি পাল্টে দেওয়ার অঙ্গীকার করেছেন পুতিন। ২০০০ সালের জুলাই মাসের পর এটিই পুতিনের প্রথম পিয়ংইয়ং সফর। ইউক্রেনের প্রতি পশ্চিমাদের ক্রমবর্ধমান সমর্থনের মুখে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক গভীর করার পথে হাঁটছেন পুতিন। তিনি বলেছেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে সামরিক ও কারিগরি সহযোগিতা উন্নত করতে পারে মস্কো।

দুই নেতা বৈঠক শেষে একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছেন। পুতিন বলেছেন, দুই দেশের যেকোনো একটি আক্রমণের শিকার হলে এতে দ্বিপক্ষীয় প্রতিরক্ষার ধারা অন্তর্ভুক্ত রয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, যে বিস্তৃত অংশীদারিত্ব চুক্তি আজ স্বাক্ষরিত হলো এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি চুক্তি স্বাক্ষরকারী কোনো দেশ আক্রমণের শিকার হলে দ্বিপক্ষীয় সহযোগিতা অন্তর্ভুক্ত রয়েছে।

উত্তর কোরিয়াকে সমর্থনের জন্য রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন কিম জং উন। চুক্তিতে প্রকৃত অর্থে কী লেখা রয়েছে তা প্রকাশ করা হয়নি। উত্তর কোরিয়াকে প্রতিরক্ষা প্রতিশ্রুতি যদি রাশিয়া দিয়ে থাকে তাহলে কোরীয় উপদ্বীপের উত্তেজনা নতুন মাত্রা পাবে। কারণ দক্ষিণ কোরিয়াকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সূত্র: রয়টার্স

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com