বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঈদে নতুন গান নিয়ে আসলেন বিজন

ঈদে নতুন গান নিয়ে আসলেন বিজন

বিনোদন ডেস্ক –
ঈদুল আযহা উপলক্ষে নতুন গান নিয়ে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাওসার আহমেদ বিজন। তার মৌলিক গানটির শিরোনাম ‘মনের পশু’। গানটির কথা, সুর করেছেন ও মিউজিক করেছেন শিল্পী বিজন নিজেই। সাথে গানটির একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে।

জানা গেছে, স্টুডিও বৈঠা’র ব্যানারে বিজনের নিজস্ব মিউজিক ইউটিউব চ্যানেলে সোমবার (১৭ জুলাই) নতুন গানটি মুক্তি পেয়েছে।

এ প্রসঙ্গে সঙ্গীত শিল্পী বিজন বলেন, মানুষের মনের মধ্যে লুকিয়ে থাকা আস্ত এক দানবাকৃতির পশু নিয়ে লেখা এই গানে দৈনন্দিন জীবনে কিছু মানুষের আচরণ ও কর্মকান্ডের চিত্র স্পষ্ঠ ফুটে উঠেছে, সত্যিকার অর্থে কোরবানি করার কথা ছিলো মনের এই পশুকে, বনের পশু তো উপমা মাত্র ৷

তিনি আরও বলেন, আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্য প্রিয় জিনিস তথা আত্মোৎসর্গ করাই কোরবানি। কখনো কখনো কোরবানি প্রত্যেকেটি ব্যক্তির জন্য আলাদা আলাদা হতে পারে । আমাদের মনের যে পশু গুলো সবচেয়ে শক্তিশালী তা ধরে ধরে জবাই করতে হবে। কাম, ক্রোধ, লোভ, মোহ, হিংসা, অহংকার আমাদের এই নেতিবাচক ভাবনাগুলো ত্যাগ করেই আত্মশুদ্ধির পথে হাটতে হয়৷ অনেক ক্ষেত্রে আত্মশুদ্ধির উপর ভর করেই আমাদের জ্ঞান এবং মূল্যবোধ গড়ে উঠে ৷


বিজন বলেন, ঈদ আয়োজন ঘিরে নতুন এই গানটি করা হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কের এই যুগে শিল্পীদের একটা বড় অংশ ব্যস্ত আছে কভার সং নিয়ে। অথচ তারুণ্যের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের মতো যারা আছে, তাদের উচিত মৌলিক গানে ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করা। সেই জায়গা থেকে আমি মৌলিক গান তৈরিতে ব্যস্ত থাকি। আশা করি, দর্শক-শ্রোতারা এই গানটি বেশ ভালোভাবে উপভোগ করবেন।’ ঈদ মোবারক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com