বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

ভারতের নতুন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

আন্তর্জাতিক ডেস্ক-

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।

আগামী ৩০ জুন তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ সি পাণ্ডের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করবেন।

আজ বুধবার এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার এক সরকারি বিজ্ঞপ্তিতে নতুন সেনাপ্রধান হিসেবে উপেন্দ্র দ্বিবেদীকে পদায়নের কথা জানানো হয়। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োজিত রয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদীর জন্ম ১ জুলাই, ১৯৬৪ সাল।

১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীর পদাতিক রেজিমেন্ট জম্মু ও কাশ্মীর রাইফেলসে কমিশন লাভ করেন তিনি। তার ৪০ বছরের চাকরিতে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৮ জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্টের কমান্ড, ২৬ সেক্টর আসাম রাইফেলসের ব্রিগেড, আসাম রাইফেলসের (পূর্ব) এবং ৯ কর্পসর ডিআইজি ছিলেন দ্বিবেদী।

উল্লেখ্য, বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের গত মে মাসের শেষের দিকে অবসরে যাওয়ার কথা ছিল। তবে এক মাসের জন্য চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। ২০২২ সালের ৩০ এপ্রিল তিনি সেনাপ্রধান নিযুক্ত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com