সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পুনাকের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পুনাকের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্টার-

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ শনিবার (৮ জুন ২০২৪ খ্রি.) সকালে রাজধানীর রমনাস্থ পুনাক ভবনে ‘কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৪’ অনুষ্ঠিত হয়।

পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে কেন্দ্রীয় পুনাক সদস্য ও শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, পুনাকের সহ-সভনেত্রী সায়লা ফারজানা ও সাধারণ সম্পাদিকা নাসিম আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় পুনাক কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, কৃতি শিক্ষার্থীবৃন্দ এবং তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

মেধাবী সন্তানদের উদ্দেশ্যে জাকিয়া সুলতানা বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে, তোমাদের অন্তরের অন্তস্থল থেকে দেশপ্রেমের বীজ বপন করতে হবে।

তিনি আরও বলেন, জাতির কল্যাণে, দেশের কল্যাণে কিভাবে কাজ করা যায় সেভাবে নিজেকে তৈরি করতে হবে।

পুনাক সভানেত্রী বলেন, একজন মেধাবী শিক্ষার্থীর কৃতিত্ব শুধু ভালো ফলাফল করে একটা ভালো প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না বরং ওই শিক্ষার্থী যদি সমাজের সকল ক্ষেত্রে তার মেধার পরিচয় দেয় তবে সমাজ যেমন উপকৃত হবে তার জীবনও হবে সার্থক।

তিনি বলেন, দেশের নামকরা কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সম্মানজনক স্থান নেওয়া মেধাবী পুলিশ পরিবারের সন্তানদের সম্মানার্থে এ মেধাবৃত্তি অনুষ্ঠান আয়োজন করতে পেরে পুনাক আনন্দিত। এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা তাদের লেখাপড়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে পিতা-মাতার সাথে আমাদের সহযোগিতার হাত প্রসারিত করলাম।

অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসমূহে ভর্তির সুযোগপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের কনস্টেবল এবং নন-পুলিশ সদস্যদের ২৭ জন সন্তানকে মেধাবৃত্তি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com