মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পিআইবির মাস্টার্স এলামনাই আহ্বায়ক কমিটি গঠিত

পিআইবির মাস্টার্স এলামনাই আহ্বায়ক কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার-

পিআইবি মাস্টার্স এলামনাই গঠনের লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।


গত ৩১ মে ২০২৪ বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট পিআইবির ৫০৩ নং কক্ষে উপস্থিত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে মলয় বিকাশ দেবনাথ (ডেইলি ঢাকা প্রেস) কে আহ্বায়ক ও মোস্তফা কামাল (আর টিভি) কে সদস্য সচিব নির্বাচন করা হয়।

পিআইবির মিডিয়া ও জার্নালিজম মাস্টার্স এলামনাই আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন, আসাদুজ্জামান খান (শিক্ষা বার্তা ডট কম), বিনয় দত্ত (ঢাকা পোস্ট), মতিন আব্দুল্লাহ (দৈনিক যুগান্তর), নূরে আলম সিদ্দিকী (ফ্রিল্যান্স) এবং আফজাল হোসেন লাভলু (দৈনিক সময়ের চিত্র)। নির্বাচিত সবাই পিআইবি মাস্টার্স প্রথম ব্যাচের শিক্ষার্থী।

আহ্বায়ক কমিটি মূলত পিআইবি মাস্টার্স এলামনাই গঠনের লক্ষ্যে এসোসিয়েশনের গঠনতন্ত্র ও ভবিষ্যৎ কার্যক্রম রূপরেখা তৈরি ও একটি সাধারণ নির্বাচনের আয়োজন করবে। উল্লেখ্য, ডিপ্লোমার পাশাপাশি ২০১৯ সাল থেকে পিআইবি মিডিয়া ও সাংবাদিকতা বিষয়ে দু’বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রাম চালু করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com