বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারতের লোকসভা নির্বাচনের সকল আসনের ফলাফল ঘোষিত

ভারতের লোকসভা নির্বাচনের সকল আসনের ফলাফল ঘোষিত

আন্তর্জাতিক ডেস্ক-

ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে ৫৪২টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে ক্ষমতাসীন দল বিজেপি জয় পেয়েছে ২৪০টি আসনে আর কংগ্রেস জিতেছে ৯৯টি আসনে।

সমাজবাদী পার্টি (এসপি) জয় পেয়েছে ৩৭টি আসনে। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে ২৯টি আসনে। ২২টি আসনে জয় পেয়েছে দ্রাভিদা মুন্নেত্র কাঝাগাম (ডিএমকে)। জনতা দল পেয়েছে ১২টি আসন।

তেলেুগু দেশাম পেয়েছে ১৫টি আসন। শিব সেনা (এসএইচএসইউবিটি) ৮টি ও শিব সেনা (এসএইচএস) ৭টি আসনে জয় পেয়েছে। লোক জনশক্তি পার্টি পেয়েছে ৫টি আসন। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (সিপিআইএম) পেয়েছে ৪টি আসন।

ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি পেয়েছে ৬টি আসন, রাষ্ট্রীয় জান্তা দল ৪টি, যুবজেনা শ্রমিকা রায়থু কংগ্রেস পার্টি পেয়েছে ৪টি আসন, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ ৩টি ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা পেয়েছে ৩টি আসন।

রাষ্ট্রীয় লোক দল, জম্মু এবং কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স (জেকেএন), জনতা দল (জেডি-এস) ও জনতা দল (সেকুলার) জয় পেয়েছে ২টি করে আসনে।

এ ছাড়া ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি), ভয়েজ অব দ্য পিপলস পার্টি, জোরাম পিপলস মুভমেন্ট, হিন্দুস্তানি আওয়াম মোর্চা (এইচএএমএস), রেভিউলেশনারি সোশালিস্ট পার্টি (আরএসপি), শিরোমনি আকালি দল, রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি, আজাদ সমাজ পার্টি, ভারত অধিবাসী পার্টি ও সিকিম ক্রান্তি মোর্চা জয় পেয়েছে একটি করে আসনে।

প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত, বিজেপি এককভাবে ক্ষমতায় যেতে পারছে না। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গঠন করতে প্রয়োজন ২৭২টি আসন। বিজেপির আসনসংখ্যা দাঁড়িয়েছে ২৪০টি। অন্যদিকে একই হিসাবে কংগ্রেসের আসনসংখ্যা ৯৯টি।

২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩টি আসনে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com