শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টাঙ্গাইল গণপূর্ত বিভাগের বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন

টাঙ্গাইল গণপূর্ত বিভাগের বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন

টাঙ্গাইল প্রতিনিধি-

বিদ্যুৎ বিল বকেয়া থাকায় টাঙ্গাইল গণপূর্ত বিভাগের বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।

আজ সোমবার(৩ জুন,২০২৪) বৈদ্যুতিক লাইনটি বিচ্ছিন্ন করে টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড(পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

উল্লেখ্য,চলতি বছরের মে মাসের ১৮ তারিখের সর্বশেষ নোটিশ অনুযায়ী আজ নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার খন্দকার কামরুজ্জামানের নেতৃত্বে প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ এমদাদুল হক পি,ডাব্লিউ,ডি ময়মনসিংহ এর নির্দেশে নির্বাহী প্রকৌশলী শাহাদাত হোসেনের ( পিডিবির ১) উপস্থিতিতে ১০ থেকে ১২ জনের একটি কারিগরি দল সকাল ১০ টা ৪০ মিনিটে বৈদ্যুতিক লাইনটি বিচ্ছিন্ন করেন।

নোটিশ সূত্রে জানা যায়, এপ্রিল/২৪ পর্যন্ত গণপূর্ত অধিদপ্তর টাঙ্গাইলের পুঞ্জীভূত বকেয়া ১ কোটি ৪৪ লক্ষ ৭৪ হাজার ৫০৭ টাকা।

নোটিশের বরাত দিয়ে টাঙ্গাইলের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার খন্দকার কামরুজ্জামান বলেন, ” টাঙ্গাইল গণপূর্ত বিভাগ কে নোটিশ প্রদানের মাধ্যমে একাধিকবার সতর্ক করা ও বকেয়া পরিশোধের জন্য বলা হলেও তারা এ বিষয়ে কোন প্রকার গুরুত্ব না দিয়ে বহাল থাকে। সর্বশেষ ১৮/৫/২৪ এ নোটিশের মাধ্যমে তাদের বকেয়া পরিশোধ এবং লাইন বিচ্ছিন্ন করনের ব্যাপারে অবহিত করা হয়। কিন্তু তারা এ ব্যাপারে কোন প্রকার পদক্ষেপ গ্রহণ না করায় ময়মনসিংহ পি,ডাব্লিউ,ডি এই লাইনটি বিচ্ছিন্ন করার নির্দেশ প্রদান করেন।

এ বিষয়ে জানতে টাঙ্গাইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তৌহিদুল ইসলামের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com