রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ভারত সফর শতভাগ সফল হয়েছে- হারুন

ভারত সফর শতভাগ সফল হয়েছে- হারুন

স্টাফ রিপোর্টার-

ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় ডিবির ভারত সফর শতভাগ সফল হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ। বৃহস্পতিবার (৩০ মে) কলকাতা ছাড়ার আগে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবি প্রধান।

তিনি বলেন, নেপাল ও যুক্তরাষ্ট্রে আত্মগোপনে থাকা দুজনকে ইতোমধ্যে গ্রেফতারের আবেদন করেছে পশ্চিমবঙ্গের সিআইডি ও কলকাতা পুলিশ। ভারতের সাথে চুক্তি থাকায় তাদের দ্রুত গ্রেফতার করা যাবে।

ডিএমপি’র অতিরিক্ত কমিশনার বলেন, উদ্ধারকৃত মাংসের ফরেনসিক ও ডিএনএ টেস্টের রিপোর্ট দ্রুত পাঠাতে ভারতীয় প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যে খালসহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালানোয় সিআইডিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ দেন ডিএমপি’র ডিবি প্রধান। আশা প্রকাশ করেন, দ্রুতই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।

এর আগে, গত রোববার (২৬ মে) এমপি আনার হত্যাকাণ্ড তদন্তে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদের নেতৃত্বে কলকাতা যায় তিন সদস্যের একটি টিম। তদন্ত কমিটির অন্য দুই সদস্য হলেন- ওয়ারি বিভাগের ডিসি মুহাম্মদ আব্দুল আহাদ ও এডিসি শাহীদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com