শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীর বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে গাছ

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীর বিভিন্ন স্থানে ভেঙে পড়েছে গাছ

ফাইল ছবি।
ফাইল ছবি।

স্টাফ রিপোর্টার-

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে বইছে ঝড়ো হাওয়া, চলছে বৃষ্টিপাত। ঝড়ো হাওয়ার কারণে নগরের বেশ কয়েক জায়গায় গাছ উপড়ে বা ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।

আজ সোমবার দুপুরের দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে লিডার শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে। এতে মিরপুর, উত্তরা, কুর্মিটোলা, বারিধারা ও মোহাম্মদপুরে গাছ উপড়ে পড়া এবং কিছু জায়গায় গাছের ডাল ভেঙে পড়ার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে সেখানে গিয়ে ভেঙে পড়া গাছ ও ডাল অপসারণে ফায়ার সার্ভিস সদস্যরা কাজ করছেন বলেও জানান শফিকুল ইসলাম। তিনি আরও বলেন, আরও বিভিন্ন জায়গা থেকে গাছ পড়ে যাওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে।

রাজধানীতে মোট কতটি গাছ ভেঙে পড়েছে, এখনো তার পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যায়নি। বিস্তারিত পরে জানানো হবে বলে উল্লেখ করেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

গতকাল রবিবার রাতে উপকূলে আঘাত হানা প্রবল ঘূর্ণিঝড় রিমাল বৃষ্টি ঝরিয়ে ক্রমশ নিম্নচাপে পরিণত হয়েছে। আরও বৃষ্টি ঝরিয়ে এটি দুর্বল হয়ে দেশের পশ্চিম-উত্তর দিকে চলে যাচ্ছে।

আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তরদিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করে। এটি দুর্বল হয়ে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় স্থল গভীর নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com