বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
পলওয়েল’র ৫৪তম এজিএম অনুষ্ঠিত

পলওয়েল’র ৫৪তম এজিএম অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট –

বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের (পলওয়েল) ৫৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ও পলওয়েল’র সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এতে সভাপতিত্ব করেন।

পলওয়েল’র ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ, পুলিশের বিভিন্ন ইউনিট হতে আগত ডেলিগেটসগণ, শেয়ার হোল্ডারগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পুলিশের ১৫৯টি ইউনিটের ইউনিট প্রধান ও কর্মকর্তাগণ ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

সভাপতির বক্তব্যে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পলওয়েল-কে আরও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করছি। শেয়ারহোল্ডারগণকে কিভাবে আরও উন্নত সেবা প্রদান করা যায় সেজন্য আমাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পলওয়েল দেশের শ্রেষ্ঠ সমবায় প্রতিষ্ঠানে পরিণত হবে।

সভায় পলওয়েলের সম্পাদক ও অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ আতিকুল ইসলাম পলওয়েলের সার্বিক কার্যক্রমের ওপর প্রতিবেদন পেশ করেন।

সভায় ২০২০-২০২১, ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থ বছরে ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পলওয়েলের সার্বিক কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল) ১৯৬০ সালে পুলিশ সদস্যদের শেয়ার ক্রয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com