স্টাফ রিপোর্টার- রাজধানীর স্কুল গুলোতে জাইকার কারিগরি সহযোগিতায় ডিএমপির ডিআরএসপি প্রজেক্ট এর “সড়ক নিরাপত্তা পোস্টার প্রতিযোগিতা ২০২৪” ও ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচী শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ মে) সকালে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল ও কলেজ অডিটোরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করেছেন ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আব্দুল মোমেন।
এতে আরও উপস্থিত ছিলেন বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড.মোঃ মসিউর রহমান এবং ডিআরএসপি প্রজেক্টের জাইকা এক্সপার্ট ইরিয়ে টেটসুশি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-এ্যাডমিন এন্ড রিসার্চ) ও প্রজেক্ট ম্যানেজার, ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট মো: জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এডিসি (ট্রাফিক গুলশান-দক্ষিণ) এ.এস.এম হাফিজুর রহমান, এসি ট্রাফিক গুলশান আবু সায়েম নয়ন, প্রজেক্ট, কো-অর্ডিনেটর (ডিআরএসপি) এ এইচ এম শহীদুল ইসলাম, কমিউনিকেশন ম্যানেজার ( ডিআরএসপি) সামনুম সুলতানা।

কর্মশালায় ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট এর প্রজেক্ট ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ এর প্রায় ১০০০ ছাত্রদের মাঝে ট্রাফিক সেফটি গেম, ট্রাফিক সাইন, রাস্তা পারাপারে করণীয়-বর্জনীয়সহ ট্রাফিক সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করেন এতে ছাত্ররা আনন্দ নিয়ে উপভোগ করে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন করে।

এসময় ছাত্রদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন ডিসি ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার আবদুল মোনেম। এছাড়াও ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রমের অংশ “সড়ক নিরাপত্তা পোস্টার প্রতিযোগিতা ২০২৪” এর নিয়মাবলি উপস্থাপন করেন কমিউনিকেশন ম্যানেজার
সামনুম সুলতানা।

ঢাকা মহানগরীর মোট ১৬টি স্কুলে ডিআরএসপি প্রজেক্ট এর আয়োজনে “সড়ক নিরাপত্তা পোস্টার প্রতিযোগিতা ২০২৪” অনুষ্ঠিত হচ্ছে। ডিএমপির ট্রাফিক বিভাগের সচেতনতামূলক এরকম কার্যক্রমের উদ্যোগ ও ব্যাপকতা নিয়ে মহানগরবাসী ডিএমপির কমিশনারের প্রশংসা করছেন প্রতিনিয়ত। ডিএমপির ডিআরএসপি নব উদ্যমে কাজ করে বর্তমান ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়নে কাজ করে চলছে।
Leave a Reply