শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বিপুল পরিমাণ গাঁজাসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব!

বিপুল পরিমাণ গাঁজাসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব!

স্টাফ রিপোর্টার- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন এলাকা থেকে কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্রের একজন মূলহোতা এবং তার ৪ জন সহযোগীকে ৪০ কেজি গাঁজাসহ আটক করেছে র‍্যাব-৩। এসময়  মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- চক্রের মূলহোতা মোঃ ফারুক (৩৫), তার অপরাপর সহযোগী  মোঃ সুমন আলী (২৮), রুবেল আলী (৩০), মোঃ সজীব (২০) এবং মোঃ রানা (২২)।

আজ বুধবার (২২ মে) দুপুরে র‌্যাব-৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো: শামীম হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল গতকাল রাত আনুমানিক ১ টায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মেঘনা টোল-প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক পাচার চক্রটিকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, আটককৃত ফারুক মাদক ব্যবসায়ী চক্রটির মূলহোতা। দীর্ঘদিন যাবৎ তারা অভিনব পদ্ধতিতে পরষ্পরের সাথে যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিয়ে এসে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। তারা বিভিন্ন সময় যাত্রীবেশে যাত্রী পরিবহনের আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করতো।

তাদের আটকের বিষয়ে এএসপি শামীম বলেন, চক্রটি গতরাতে একটি মাইক্রোবাসে করে যাত্রী পরিবহনের নামে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা কিনে রাজধানীতে প্রবেশ করার সময় সোনারগাঁও থানাধীন মেঘনা টোলপ্লাজা এলাকায় র‍্যাব-৩ এর একটি আভিযানিক দল তাদের আটক করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com