বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জাইকার সহযোগিতায় ঢাবি’সহ বিশ্ববিদ্যালয় গুলোতে শুরু হলো ডিএমপি’র “রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪”

জাইকার সহযোগিতায় ঢাবি’সহ বিশ্ববিদ্যালয় গুলোতে শুরু হলো ডিএমপি’র “রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪”

স্টাফ রিপোর্টার- ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে জাইকার সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে ডিএমপির “রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪” শুরু হয়েছে।

গত ১৪ মে আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে উপস্থিত প্রায় ৮০০ ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষীকা ও গুরুত্বপূর্ণ বিভিন্ন অংশীজনদের সাথে নিয়ে এর শুভ উদ্বোধন করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। ট্রাফিক সচেতনতা বৃদ্ধির এ কার্যক্রম ও রোড ট্রাফিক সেফটি কনটেস্ট -২০২৪ এ যেন সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র -ছাত্রীরা যাতে অংশগ্রহণ করতে পারেন সেজন্য ডিএমপি মিডিয়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ  প্রিন্ট- ইলেকট্রনিকস মিডিয়া ও জাইকা ব্যাপকভাবে প্রচার প্রচারনা করে।

এবার  ট্রাফিক সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম এন্ড রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪” এর মাধ্যমে ঢাকা শহরের যানজট নিরসনে ডিএমপি কমিশনারের অভিনব উদ্যোগকে আরও সাফল্যমন্ডিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়সমূহে সার্বিক স্বমন্বয় করছে ডিএমপি।

ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-এ্যাডমিন এন্ড রিসার্চ) ও ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম জানান, ঢাকা মহানগরীর যানজট নিরসনে ডিএমপির কমিশনার স্যারের এ উদ্যোগকে আরো বেগবান করতে প্রতিদিন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও রেজিস্ট্রারগণের সাথে সার্বিক সমন্বয় করা হচ্ছে। যাতে করে ছাত্র-ছাত্রীরা স্বতঃ-স্ফূর্তভাবে ট্রাফিক সচেতনতামূলক এ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন।

তিনি আরও জানান, ইতিমধ্যে জাইকার কারিগরি সহযোগিতায় “রোড সেফটি স্লোগান কনটেস্ট-২০২৪” সফল করতে  জাইকা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং আইইউবি’র প্রো-ভাইস চ্যান্সেলর, রেজিস্ট্রার ও প্রক্টর মহোদয়ের কাছে স্লোগান কনটেস্ট এর লিফলেট হস্তান্তর এবং  বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে   পুরস্কার ও সার্টিফিকেট প্রদানের বিষয়টি অবগত করা হয়েছে। এছাড়াও ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় সকলের সহযোগিতা ও সচেতনতার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা মহানগরীর যানজট নিরসনে আমাদের কমিশনার মহোদয় ট্রাফিক সচেতনতা কার্যক্রম বৃদ্ধিতে  প্রতিনিয়ত নানাবিধ প্রশংসনীয় উদ্যোগ নিচ্ছেন। ঢাকা মহানগরবাসী ও বিভিন্ন বিশ্বিবদ্যালয় কর্তৃপক্ষ ডিএমপির ট্রাফিক বিভাগের সচেতনতামূলক এ সকল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com