বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
বাংলাদেশ পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম- আইজিপি

বাংলাদেশ পুলিশ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সক্ষম- আইজিপি

ডেস্ক রিপোর্ট – ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ  পুলিশ দীর্ঘদিন যাবত পেশাদারিত্বের সাথে জনগণকে নিরাপত্তা প্রদান করে আসছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ  এবং নির্বাচনী দায়িত্বও যথাযথভাবে নিষ্ঠার সাথে পালন করছে।

আইজিপি আজ শুক্রবার সকালে সুনামগঞ্জে শহর পুলিশ ফাঁড়ির নবনির্মিত চারতলা  ডরমেটরি ভবন (স্টুডিও অ্যাপার্টমেন্ট) ও সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে প্যাথলজিক্যাল ল্যাব উদ্বোধন এবং পুলিশ অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের জনবল, ইকুইপমেন্ট, লজিস্টিকস ও প্রশিক্ষণ রয়েছে। আমরা নির্বাচনী দায়িত্ব পালনসহ আইনশৃঙ্খলা  সংক্রান্ত যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম।

আইজিপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে আমরা সকলে একযোগে একসাথে কাজ করে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সক্ষম হয়েছি। জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশের ঈর্ষণীয় সাফল্য রয়েছে।

তিনি বলেন, পুলিশ জনগণকে সেবা দিয়ে গর্ববোধ করে। পুলিশ জনগণকে আরও সেবা দিতে চায়, জনগণের কল্যাণে আরও কাজ করতে চায়।

এ সময় সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ জাকির হোসেন খান, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহ এবং অন্যান্য কর্মকর্তাগণ  উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com