বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ক্রেতা সেজে বসুন্ধরা শপিং মল থেকে আইফোন চুরি করতে গিয়ে আটক ১

ক্রেতা সেজে বসুন্ধরা শপিং মল থেকে আইফোন চুরি করতে গিয়ে আটক ১

স্টাফ রিপোর্টার- ক্রেতা সেজে বসুন্ধরা সিটি শপিং মলের একটি দোকান থেকে আইফোন চুরি করতে গিয়ে ধরা পরেছেন মো:রাসেল (২৮) ওরফে সাগর।

পুলিশ বলছে, বসুন্ধরা শপিং মলের মোবাইল দোকানে তিনি রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছিলেন। গতকাল বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্টের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।

আজ (১৭ মে) শুক্রবার তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তিনি বলেন, গ্রেফতারকৃত রাসেল দিনভর বসুন্ধরা সিটি শপিং মলে মোবাইল ফোনের দোকানে ক্রেতা সেজে ঢুকেন, এরপর কৌশলে আইফোন চুরি করে পালিয়ে যান! সে শুধুমাত্র আইফোন চুরি করেন। পরে তা বিভিন্ন দোকানে বিক্রি করে দেন। তার মূল টার্গেট বসুন্ধরা শপিং মলের মোবাইল দোকানগুলো।

তিনি আরও বলেন, বসুন্ধারা শপিং মলের দোকানগুলোতে ফোনও প্রচুর থাকে, আবার ভিড়ও থাকে। এমন ভিড়ে ক্রেতা সেজে দোকানে ঢুকেন রাসেল। এরপর অন্য ক্রেতার চাপে সেলসম্যান একটু অন্যমনস্ক হলেই আইফোন নিয়ে পালিয়ে যান তিনি।

ওসি মহসীন জানান, গতকাল (১৬ মে) ক্রেতা সেজে এপল গ্যাজেট নামে একটি দোকানে যান রাসেল। পরে কৌশলে আইফোন নিয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা  করেন। কিন্তু তার এই পালিয়ে যাওয়ার চেষ্টা দেখে ফেলেন সেলসম্যান। পরে তাকে আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, বিগত কিছুদিন ধরেই বসুন্ধরা শপিং মলের বিভিন্ন ফোনের দোকানে চুরি হচ্ছিল। ক্রেতা সেজে এসব দোকান থেকে আইফোন চুরি হচ্ছিল। তাই রাসেল বসুন্ধরা সিটির আতঙ্কে পরিণত হয়েছিলেন। অন্তত চারটি দোকানে ক্রেতা সেজে চুরির প্রমাণ মিলেছে রাসেলের বিরুদ্ধে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com