শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
রাজধানীর শ্যামপুর থেকে ফেনসিডিল সহ ৫ মাদক ব্যবসায়ী আটক

রাজধানীর শ্যামপুর থেকে ফেনসিডিল সহ ৫ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার- রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ফেনসিডিল সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৩। এসময় তাদের নিকট থেকে ১২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা মোঃ লিপু (৫০) তার প্রধান সহযোগী জিন্টু ডালী (৪৮), মোঃ নজরুল ইসলাম (৪২), মোঃ আকাশ (৩১) ও মোঃ মাইদুল হাসান (২৮)।

আজ (১৭ মে) শুক্রবার সকালে র‌্যাব -৩ এর স্টাফ অফিসার (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মো: শামীম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে  র‍্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল গতকাল (১৬ মে) রাতে রাজধানীর শ্যামপুর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি আরও জানান, লিপু মাদক ব্যবসায়ী চক্রের মূলহোতা। দীর্ঘদিন যাবৎ এই চক্রটি অভিনব পদ্ধতিতে পরষ্পরের সাথে যোগসাজশে কুমিল্লা ও কক্সবাজার জেলার উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ক্রয় করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।

তিনি বলেন, তারা বিভিন্ন পরিবহনে যাত্রীবেশে ও পণ্যবাহী গাড়িতে মালামাল পরিবহনের আড়ালে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করতো।  শ্যামপুর এলাকায় বিক্রয় করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও বলেন, এসকল মাদক ব্যবসায়ী চক্রের সদস্যদের আইনের আওতায় আনার জন্য র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।  গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com