শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

আগামীকাল প্রকাশিত হচ্ছে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল

আগামীকাল প্রকাশিত হচ্ছে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফল

শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়।

স্টাফ রিপোর্টার-

২০২৪ এর  এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামীকাল রবিবার প্রকাশিত হবে। সকাল ১০টায় গণভবনে মাধ্যমিক ও সমমান পরীক্ষা ফলাফল এবং ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে।এর পরে বেলা ১১টায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

পরীক্ষার ফলাফল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন অ্যান্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। এছাড়া ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। অন্যদিকে পরীক্ষার ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

উল্লেখ্য, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১২ মার্চ। মোট ২০ লাখ ২৪ হাজার ১৯২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সারাদেশের ৩ হাজার ৭০০ কেন্দ্রে ২৯ হাজার ৭৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com