সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে নগরীতে নেই চিরচেনা যানজট

ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে নগরীতে নেই চিরচেনা যানজট

স্টাফ রিপোর্টার- অননুমোদিত স্টিকার সম্বলিত যানবাহন, অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। বিশেষ এ অভিযান শুরুর পর থেকেই পাল্টে যেতে শুরু করেছ নগরীর রাস্তাঘাটের চিরচেনা রুপ। অসহনীয় যানজটের কবল থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে। 

এছাড়াও ঢাকা মহানগরীতে রাতে যেসব কাগজপত্র-বিহীন ট্রাক বালি, মাটি ও ইটসহ নানাবিধ মালামাল বহন করে সেসব ট্রাকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শুরু করছে ডিএমপির ট্রাফিক পুলিশের সদস্যরা। এতে মামলা/ ডাম্পিং এর ভয়ে ফিটনেস-কাগজপত্র বিহীন এসব যানবাহন রাস্তায় নামছে না। ফলশ্রুতিতে আগের চেয়ে সড়ক দুর্ঘটনাও কিছুটা হ্রাস পেয়েছে।

এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-এ্যাডমিন এন্ড রিসার্চ) ও প্রকল্প ম্যানেজার, ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্ট (ডিআরএসপি) মো: জাহাঙ্গীর আলম বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান মহোদয় দায়িত্বভার গ্রহণের পরপরই ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, যা মহানগরবাসীর জন্য ছিল আস্থার এক অনন্য নেতৃত্ব। তাঁরই নেতৃত্বে ইতোমধ্যে মহানগরীর চিরচেনা যানযট সহনীয় পর্যায়ে এসেছে এবং ট্রাফিক সার্কুলেশন পরিকল্পনায় নতুনত্ব এসেছে, স্বস্তিতে সহজেই যাতায়াত করতে পারছে নগরবাসী।

এছাড়াও ডিএমপির ট্রাফিক বিভাগের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: মুনিবুর রহমান ও যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক) গণের সার্বিক সমন্বয় ও তত্ত্বাবধানে কমিশনার স্যারের নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করা হচ্ছে এবং প্রতিদিনের অভিযানের ফলাফল সংগ্রহ করে, তা বিশ্লেষণের মাধ্যমে ঢাকা মহানগরীর যানযট নিরসনে আরও টেকসই  উদ্যোগ গ্রহন করা হচ্ছে।

তিনি আরও বলেন, যানচলাচল স্বাভাবিক রাখতে এবং জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে যেসব হকার ও গাড়ির ভ্রাম্যমাণ কাউন্টার ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে রাস্তা ও ফুটপাতে যানচলাচল ও জনসাধারণের চলাচলের উপযোগী করা হচ্ছে। অবৈধ ব্যাটারী চালিত রিক্সার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি মূলসড়কে যেন অযান্ত্রিক যানচলাচল না করতে পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

তিনি জানান, ডিএমপির ট্রাফিক বিভাগের নির্দেশিত ছক অনুযায়ী পরবর্তী ব্যবস্থাপনা ও বিশ্লেষণের জন্য ৮টি ট্রাফিক বিভাগ থেকে অবৈধ ব্যাটারী চালিত রিক্সা, অবৈধ যানবাহন, মাটির ট্রাক ও হকারদের তালিকাও সংগ্রহ করা হচ্ছে । ব্যাপকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি ট্রাফিক জনসচেতনতা বৃদ্ধিতে ডিএমপি হেডকোয়ার্টার্স এবং মাঠ পর্যায়ের ট্রাফিক সদস্যরা প্রতিনিয়ত কাজ করছেন। ফলে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশীজন ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ এবং প্রশংসিত হচ্ছে প্রতিনিয়ত।

ডিএমপির এই কর্মকর্তা আরও উল্লেখ করেন, গত পবিত্র রমজানে মাসে ও পবিত্র ঈদুল ফিতরে ঢাকা মহানগরীর ৮টি ট্রাফিক বিভাগের সকল সড়কে বিশেষ অভিযান ও কমিউনিটি ট্রাফিক পুলিশ মোতায়েনের মাধ্যমে ঢাকা মহানগরীর যানযট সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। যা নি:সন্দেহে প্রশংসার দাবিদার।

পরবর্তীতে ডিএমপির সুযোগ্য কমিশনার মহোদয় মহানগরবাসীর নিরাপদ যাতায়াত ও সার্বিক নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিয়ে পবিত্র ঈদুল ফিতরের পর থেকেই বিশেষ চেকপোস্ট এবং বিশেষ অভিযানের বিশেষ নির্দেশনা দেন। ডিএমপির ৮টি ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনারদের সার্বিক তত্ত্বাবধানে অপরাধীদের নিয়ন্ত্রণ করতে এবং আইনের চোখে ফাঁকি দিয়ে কেউ যেন ছদ্মবেশে পালিয়ে যেতে না পারে সেজন্য  প্রতিনিয়ত অভিযান চলমান রয়েছে। নিরাপদ যাতায়াত ও জনসেবায় ডিএমপির ট্রাফিক বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com