বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে করোনা রোগী ৩৫০০, সদরে ৬০ শতাংশ

গাজীপুরে করোনা রোগী ৩৫০০, সদরে ৬০ শতাংশ

গাজীপুরের পাঁচটি উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। করোনায় নতুন আরও ৮৮ জন আক্রান্তসহ জেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ৩ হাজার ৫২৩ জন। আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে (সিটি করপোরেশনসহ) ২ হাজার ১২১ জন তথা শতকরা ৬০.২০ ভাগ। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু বেড়ে হয়েছে ৪৩ জন এবং সুস্থ বেড়ে হয়েছে এক হাজার ২৫ জন।

বুধবার বিকেলে গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩৭০ জনের নমুনা পরীক্ষার পর নতুন করে আরও ৮৮ জনের দেহে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৩১ জন, কালিয়াকৈর উপজেলায় ৫ জন, কালীগঞ্জ উপজেলায় ২০ জন, কাপাসিয়ায় ১১ এবং শ্রীপুর উপজেলায় ২১ জন।

জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুসারে, সর্বমোট ২৪ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে জেলায় এ পর্যন্ত করোনাভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে ৩ হাজার ৫২৩ জনের। আক্রান্তদের মধ্যে গাজীপুর সদর উপজেলায় (সিটি করপোরেশনসহ) ২১২১ জন (৬০.২০ ভাগ), কালিয়াকৈর উপজেলায় ৪১৮ জন (১১.৮৬ভাগ), শ্রীপুর উপজেলায় ৪২১ জন (১১.৯৫ ভাগ), কালীগঞ্জ উপজেলায় ৩২৯ জন (৯.৩৩ ভাগ) এবং কাপাসিয়া উপজেলায় ২৩৪ জন (৬.৬৬ ভাগ) ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com