বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভারতে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু

ভারতে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক-

ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটের প্রচার-প্রচারণা শেষ হয়েছে বুধবার। আজ শুক্রবার (২৬ এপ্রিল) দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ হয়েছে। স্থানীয় সময় সকাল সাতটায় শুরু হয়ে ভোটাভুটি চলবে বিকাল পাঁচটা পর্যন্ত।

এ দফায় নির্বাচন হবে ১৩ রাজ্যের ৮৯টি আসনে। দ্বিতীয় ধাপে কেরালার ২০টি আসনে হবে নির্বাচন। এছাড়াও, কর্ণাটকের ১৪টি ও রাজস্থানের ১৩টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটাভুটি হবে পশ্চিমবঙ্গের তিনটি আসনেও।

বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর লড়াই হচ্ছে এ দফায়। কেরালার একটি আসন থেকে দ্বিতীয় দফায় লড়ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও শশী থারুর। এছাড়াও, বিজেপির প্রার্থী লোকসভার স্পিকার ওম বিড়লা ও পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান সুকান্ত মজুমদারের আসনে আজ ভোট হচ্ছে।

এবারের লোকসভা নির্বাচনে সাত দফায় ভোট হবে ৫৪৩ আসনে। আগামী ৪ জুন দেশটির লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এর আগে, গত শুক্রবার (১৯ এপ্রিল) ১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে এ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com