মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ইউক্রেন-ইসরায়েলের সহায়তা বিলে বাইডেনের স্বাক্ষর

ইউক্রেন-ইসরায়েলের সহায়তা বিলে বাইডেনের স্বাক্ষর

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আন্তর্জাতিক ডেস্ক-

ইউক্রেন, ইসরায়েল ও তাইওয়ানকে সহায়তায় ৯৫ বিলিয়ন ডলারের বিলে স্বাক্ষর করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাধ্যমে আইনে পরিণত হলো বিলটি। বুধবার (২৪ এপ্রিল) হোয়াইট হাউসে বিলটিতে অনুমোদন দেন বাইডেন। জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম সিএনএন।

ওয়াশিংটনের কাছ থেকে ৬১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা পাবে ইউক্রেন। ২৬ বিলিয়ন ডলার বরাদ্দ হয়েছে ইসরায়েলের জন্য। যার মাঝে মাত্র ১ বিলিয়ন ডলার খরচ হবে গাজার মানবিক সহায়তায়। চীনের আগ্রাসন ঠেকাতে তাইওয়ানকে দেয়া হবে ৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা।

সইয়ের পরই ইউক্রেনে তড়িঘড়ি এক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠানোর প্রস্তুতি নেয়া হয়। রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের বাধায় গত কয়েক মাস ধরেই আটকা ছিলো ইউক্রেনের জন্য মার্কিন সহায়তা। অবশেষে চলতি সপ্তাহে কংগ্রেসের উভয় কক্ষে পাস হয় বিলটি।

এ প্রসঙ্গে জো বাইডেন বলেন, এবার যুক্তরাষ্ট্র নিরাপদ হবে, বিশ্ব নিরাপদ হবে। মার্কিন মিত্ররা গুরুত্বপূর্ণ সহায়তা পাবে, যাতে তারা নিজেদের সার্বভৌমত্বের হুমকি মোকাবেলা করতে পারে। যাতে তাদের নাগরিকদের জীবন ও স্বাধীনতা রক্ষা করতে পারে। নিজেদের নিরাপত্তার জন্যই বিনিয়োগ এটি। মিত্রদের শক্তিমত্তা যুক্তরাষ্ট্রকেও শক্তিশালী করে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com