বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালীগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ২০ জন, মোট ৩২৯

কালীগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ২০ জন, মোট ৩২৯

গাজীপুরের কালীগঞ্জে গত ২৪ ঘন্টায় ৫৮ জন রোগীর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। নমুনা পরীক্ষার পর বুধবার (০১ জুলাই) বিকেলে ২০ জনের রিপোর্ট পজিটিভ আসে। এ নিয়ে উপজেলায় মোট ৩২৯ জন করোনায় আক্রান্ত হলেন।

তবে করোনায় আক্রান্ত হয়ে এ উপজেলার মোট ৬ জনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আখন্দ।

তিনি জানান, আক্রান্ত নতুন ২০ জনের মধ্যে কালীগঞ্জ পৌর এলাকার ১১ জন, বাহাদুরসাদী ইউনিয়নের ৪ জন, মোক্তারপুরে ইউনিয়নের ২ জন, তুমলিয়া ইউনিয়নের ২ জন ও জাঙ্গালীয়া ইউনিয়নের একজন রয়েছে। উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও ইউএনও মো. শিবলী সাদিক বলেন, কালীগঞ্জ উপজেলায় এ পর্যন্ত সর্বমোট ২৪০৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করা হয়েছে।

ওই পরীক্ষা থেকে ৩২৯ জন নারী-পুরুষের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। তবে আক্রান্তদের থেকে ইতোমধ্যে ২০৮ জন করোনাজয় করে ঘরে ফিরেছেন। এ উপজেলার করোনায় আক্রান্ত হয়ে ৬ জনে মৃত্যু হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com