বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তীব্র তাপদাহের ফলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ

তীব্র তাপদাহের ফলে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ

স্টাফ রিপোর্টার-

দেশজুড়ে চলমান তীব্র তাপদাহের (হিট অ্যাল্যার্ট) পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত, দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধ থাকবে। শনিবার (২০ এপ্রিল) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে বহমান তাপদাহের ওপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তীক্ষ্ণ নজর রাখছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি পরবর্তী নির্দেশনা দেওয়া না পর্যন্ত বন্ধ থাকবে।

এদিকে, আবহাওয়া অফিস জানিয়েছে এপ্রিল ও মে মাসজুড়েই গরম পড়বে। তাপদাহ অব্যাহত থাকতে পারে আরও আটদিন। বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি ক্রমশ বৃদ্ধির কারণে গরমের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম। তীব্র এ গরমের সময়ে দুপুর ১২টা থেকে ৪টা পর্যন্ত সবাইকে বাইরে কম বের হওয়ার পরামর্শ দিয়েছেন এ আবহাওয়াবিদ।

আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানায় আবহাওয়া অফিস। তবে কালবৈশাখী ঝড় বা বজ্রসহ বৃষ্টি হলে সারাদেশের তাপমাত্রা কিছু্টা কমাতে পারে।

গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছে চুয়াডাঙ্গায়। যা ছিল ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকালসহ টানা চারদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা নিয়ে পুড়ছে এই জেলা।

এছাড়া, তাপমাত্রা আরও বাড়তে পারে জানিয়ে গতকাল সারাদেশে ৭২ ঘণ্টার হিট এলার্ট জারি করেছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা আবহাওয়া অধিদফতরের এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com