বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বর্তমান সরকারের আমলে জ্যামিতিক হারে গুম ও বিচার বহির্ভূত হত্যা বেড়েছে-রিজভী

বর্তমান সরকারের আমলে জ্যামিতিক হারে গুম ও বিচার বহির্ভূত হত্যা বেড়েছে-রিজভী

এই সরকারের আমলে জ্যামিতিক হারে গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যা বেড়েছে। এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বুধবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, সরকারের নির্দেশেই বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করা হয়। তাকে ফিরে পাওয়ার অধীর অপেক্ষায় আজও প্রহর গুনছে তার পরিবার। আজ ইলিয়াস আলী গুমের ১২ বছর পূর্ণ হলো।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, খুন ও গুম করা হচ্ছে বিরোধী নেতাকর্মীদের। তবে এখন গুম করার ধরন পরিবর্তন করছে সরকার। কেউ কয়েকদিন পর ফিরে আসলেও কারো মিলছে মরদেহ। তার বক্তব্য, ভয় দেখাতেই গুম করছে সরকার। প্রধান লক্ষ্য, বিরোধী দলকে নির্মূল করা। এর জন্য সরকারকে একদিন বিচারের মুখোমুখি করা হবে বলে জানান তিনি।

বিএনপির ৬০ লাখ নেতা-কর্মীর নামে সরকার মামলা দিয়েছে বলে সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বক্তব্য দেন। তা চ্যালেঞ্জ করে গত সোমবার (১৫ এপ্রিল) সেই তালিকা চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সে প্রসঙ্গে রিজভী বলেন, ওবায়দুল কাদের সাহেব কীসের তালিকা চাইছেন? এর আগেও তালিকা দেয়া হয়েছিল। আর তালিকা তো আপনাদের কাছেই রয়েছে। আইন-আদালত, থানা-পুলিশ সবই আপনাদের কব্জায়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com