বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিম করোনায় আক্রান্ত: রেডজোন বাঁশখালীর সুশীল সমাজ গভীর উৎকন্টায়।

বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিম করোনায় আক্রান্ত: রেডজোন বাঁশখালীর সুশীল সমাজ গভীর উৎকন্টায়।

চট্টগ্রাম জেলার বাঁশখালী পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ সেলিমুল হক চৌধুরী করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা পজেটিভ রিপোর্ট পাওয়ার পর থেকে তিনি ঢাকায় নিজ বাসভবনে আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

১ জুলাই, বুধবার সকালে ঢাকা ল্যাব এইড হাসপাতাল সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, জুন মাসের শেষ সপ্তাহে মেয়র শেখ সেলিম শারিরীকভাবে অসুস্থতা অনুভব করলে ২৬ জুন, শুক্রবার তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়।ঢাকা ল্যাব এইড হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট অধ্যাপক ডাঃ মোঃ মনজুর আহমদ গালীব জানান, কয়েকদিন ধরে পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী জ্বর,সর্দি সহ নানান রোগ অনুভব করছিলেন।

২৬ জুন ঢাকায় আনার পর ২৭ জুন শনিবার মেয়রের কোভিড-১৯ নমুনা সংগ্রহ করা হয় এবং আজ ১ জুলাই বুধবার সকালে প্রাপ্ত তাঁর কোভিড-১৯ টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ শনাক্ত হয়।

মেয়র শেখ সেলিমের পারিবারীক সূত্রে জানা গেছে, করোনা সংক্রমনের ব্যাপকতা ছড়িয়ে পরার পর থেকে মেয়র স্বাস্থ্যবিধি মেনে পৌরসভার নিয়মিত কার্যক্রমে অংশগ্রহন সহ পৌর এলাকায় জনগনের কাঁছে ত্রান কার্যক্রমে অংশগ্রহন করলেও কখন কিভাবে করোনায় সংক্রমিত হয়ে পড়ল তা নিশ্চিত নয়। মেয়র বর্তমানে ঢাকায় নিজ বাসভবনে আইসোলেশনে আছেন। এ ছাড়া তিনি শারীরিকভাবে সুস্থ আছেন এবং তিনি বাঁশখালীসহ সর্বস্তরের মানুষের দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য: কোভিড-১৯ সংক্রমনের রেড জোন বাঁশখালীতে ইতিমধ্যে মাননীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চেীধুরী ও তাঁর পরিবারের ১০ সদস্যসহ, এসিল্যান্ড, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৭ জন চিকিৎসক, বেশ কয়েকজন নার্স-স্টাফ, সরকারী বিভিন্ন কর্মকর্তা, বাঁশখালী থানার প্রায় দেড় ডজন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য এবং শতাধিক সাধারন নাগরিক করোনা শনাক্ত হলেও রেডজোন বাঁশখালীতে লকডাউন ঘোষনা করা হয়নি, জনগনের স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে কোন ধরনের সচেতনতা যেমন নেই তেমনি প্রশাসনের তেমন কোন তৎপরতাও পরিলক্ষিত হয়না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com